ঢাকা
logo
প্রকাশিত : September 13, 2026

নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামের এক যুবক পানিতে পড়ে মারা গেছেন। তিনি উপজেলা পাঁচপাকিয়া গ্রামের বাসিন্দা এবং মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জব্বারের ছেলে।

​জানা যায়, রকি রোববার (১৩ সেপ্টেম্বর) বাড়ি সংলগ্ন নিজস্ব একটি কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে যান। পরে লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্রাই থানার ওসি মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram