ঢাকা
logo
প্রকাশিত : September 13, 2026

শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ একজন আটক

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ রিপন চন্দ্র দাস (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটে উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর উত্তরসুর এলাকায় শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামের পশ্চিম পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রিপন চন্দ্র দাস উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের মাজদিহি, আনসার ক্যাম্পসংলগ্ন এলাকার রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে।

পুলিশ জানায়, উত্তর উত্তরসুর এলাকায় বিদেশি মদ কেনাবেচার গোপন খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রিপনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে রিপন চন্দ্র দাস মদগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলে পুলিশকে জানান। তবে এসব মদের বৈধ কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, চলতি সেপ্টেম্বর মাসে মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত ১৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় পাঁচটি মামলা হয়েছে এবং ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram