ঢাকা
logo
প্রকাশিত : September 13, 2026

গাজীপুরের কালিয়াকৈরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে খাবারের লোভ দেখিয়ে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল রাজ্জাক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা ওই যুবককে রোববার দুপুরে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, উপজেলার সফিপুর গোল্ডেন সিটি এলাকার প্রফেসর ভবনের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল রাজ্জাক। শুক্রবার সকালে ওই ভবনের সামনে এক শিশু খেলাধুলা করছিল। এ সময় খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে আত্মগোপনে চলে যান তিনি।

রোববার দুপুরে হঠাৎ এলাকায় তাকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন আটক করে। এ সময় তাকে গণধোলাই দেওয়ার অভিযোগও রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা শরিফ মিয়া বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম-বার জানান, অভিযুক্তকে এলাকাবাসী আটক করেছে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram