ঢাকা
logo
প্রকাশিত : September 11, 2026

রাজবাড়ীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর উপজেলার হরিণধরা গ্ৰামে রাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে রেদওয়ান নামের ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশুটি ওই এলাকার শাহিদুল শেখের ছেলে। মা-বাবার কোলজুড়ে শান্তিতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপের ছোবলে এক অবুঝ শিশুর প্রাণ চলে যাওয়ার এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকা স্তব্ধ হয়ে পড়েছে।

নিহত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে ঘরের ভেতর মশারি খাটিয়ে মা-বাবার সাথে ঘুমাচ্ছিল রেদওয়ান। ঘুমের ঘোরেই বিষধর একটি সাপ মশারি ভেদ করে ভেতরে ঢুকে তাকে কামড় দেয়। যন্ত্রণায় শিশুটি ছটফট করে উঠলে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। কিন্তু অসচেতনতা ও আতঙ্কের কারণে তারা শুরুতেই তাকে হাসপাতালে না নিয়ে অলৌকিক কিছু ঘটার আশায় কবিরাজের শরণাপন্ন হন। সেখানে শিশুটির বমি শুরু হলে এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে আর কোনো উপায় না দেখে পরিবারের সদস্যরা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফ পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আনুমানিক ১টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক চিকিৎসার সুযোগ হাতছাড়া হওয়া এবং সময়মতো হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় শেষ রক্ষা হয়নি শিশুটির। কোল খালি হওয়া মা-বাবার বুকফাটা কান্না ও স্বজনদের আহাজারিতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram