ঢাকা
logo
প্রকাশিত : September 11, 2026

ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাবুগঞ্জের যুবক নিহত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান তুরাগ (৩২) নামে বাবুগঞ্জের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান তুরাগ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোস্তফা কামাল চিশতির ছোট ভাই বলে জানা গেছে।

তুরাগের সঙ্গে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানান, রাতে তাঁরা চার বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে বরিশালের বাবুগঞ্জে নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় পৌঁছালে তুরাগের চালানো মোটরসাইকেলটি সড়কের মাঝখানে থাকা খাদে পড়ে যায়। এ সময় তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে পুলিশের এসআই শরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অজ্ঞাতনামা একটি পরিবহনের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর আহত তুরাগকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট পরিবহনটি ঘটনাস্থলে না থাকায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram