ঢাকা
logo
প্রকাশিত : September 10, 2026

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে অভিযানে এক ব্যবসায়ীর দোকান ও গোডাউন থেকে ৩২০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে এই অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান ও উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকারের নেতৃত্বে কার্তিকপাড়া বাজারে যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় বালাইনাশক বিক্রেতা মো. সাইদুল রহমানের দোকান ও গোডাউনে তল্লাশি চালিয়ে টিএসপি, ডিএপি ও ইউরিয়া সার মিলিয়ে মোট ৩২০ বস্তা সার জব্দ করা হয়।

অভিযুক্ত সাইদুল রহমান (৩৮) রাজশাহীর দুর্গাপুর থানার আড়ইল পূর্বপাড়া গ্রামের মৃত ফছির উদ্দীনের ছেলে। অভিযানের খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জব্দ করা সার বর্তমানে পুঠিয়া উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। অবৈধ ভাবে সার মজুতের অভিযোগে সাইদুল রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, সার মজুত ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে সমন্বয় করে নজরদারি চালানো হচ্ছে। অভিযানের বিষয়ে উপজেলা প্রশাসন ও কৃষি দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram