ঢাকা
logo
প্রকাশিত : September 9, 2026

নড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

‘চেতনায় নারী, বিপ্লবে নারী গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা, সদর উপজেলা ও পৌর মহিলা দলের যৌথ উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নড়াইল জেলা মহিলা দলের সভাপতি শিরিন জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলোক।

জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু, এ্যাডভোকেট মাহবুব মুর্শেদ জাপল, নড়াইল নগর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা মহিলা দল নেত্রী শাহানা মল্লিক প্রমুখ।

জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক বলেন, ‘দেশের প্রতিটি গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন, অন্যায়ের বিরূদ্ধে প্রতিবাদ এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে নারীরা কখনো পিছিয়ে থাকেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এই মহিলা দল চিরকাল দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার পাহারাদার হিসেবে কাজ করছে। তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উত্তরোত্তর উন্নতি, স্থায়িত্ব ও সাফল্য কামনা করে এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সম্মৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram