

মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলামের পরিচালনায় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, জহিরুল ইসলাম, আহসান উল্যাহ, রুস্তম আলীসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে উপজেলার প্রত্যেক ইউনিয়নের ২৯৪ জন দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে ২০ লক্ষ টাকার সরকারি আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি বরকত উল্লাহ বুলু বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা সরকারের অন্যতম দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
