ঢাকা
logo
প্রকাশিত : September 9, 2026

টাঙ্গাইলে ১০ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের নতুন ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ১০ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের নতুন ডাকবাংলো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের থানাপাড়া এলাকায় এ নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাছির।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না, পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাছির বলেন, টাঙ্গাইল সদর উপজেলার শহরে অবস্থিত জেলা পরিষদের পুরোনো ডাকবাংলোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। ফলে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও অতিথিদের থাকার জন্য জেলার মধ্যে ভালো মানের আবাসিক সুবিধার ঘাটতি রয়েছে।

তিনি বলেন, আধুনিক সুযোগ-সুবিধা ও অত্যাধুনিক নকশায় নতুন এই ডাকবাংলো নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ সম্পন্ন হলে স্বল্প খরচে বিশিষ্ট ব্যক্তি ও অতিথিরা এখানে অবস্থান করতে পারবেন। একই সঙ্গে এটি টাঙ্গাইলে আগত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসন সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram