

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে। আর ৩ জনের শারীরিক অবস্থা অবনতি হলে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আরএমও ডাঃ মাহাবুব হাসান জানান, সোমবার পর্যন্ত জেলা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৫৮ জন রোগী ভর্তি রয়েছে। আর ১৩ জন রোগীকে সুস্থ্যতার জন্য ছাড়পত্র দেয়া হয়েছে।
উলেখ্য, এ নিয়ে চলতি বছরের সর্বমোট ৯৩৯ জন জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
