ঢাকা
logo
প্রকাশিত : September 8, 2026

নলছিটিতে শব্দদূষণ বিরোধী অভিযান, দুই পরিবহন চালককে জরিমানা

খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে দুই পরিবহন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ, জেলা পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক আঞ্জুমান নেছা অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাত্রাতিরিক্ত শব্দ হাইড্রোলিক হর্ন স্থাপন ও ব্যবহারের দায়ে ঢাকাগামী বাউফল পরিবহন ও নিউ ইউনিক পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। মামলাগুলোতে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দ করা হাইড্রোলিক হর্ন দুটি ধ্বংস করা হয়।

একই সঙ্গে শব্দদূষণের ক্ষতিকর দিক ও এর প্রতিরোধে করণীয় সম্পর্কে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন পরিবহনেও লাগানো হয় শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram