ঢাকা
logo
প্রকাশিত : September 8, 2026

শিক্ষামন্ত্রী মিলন নকলমুক্ত করেছেন, আর দিপু মনি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন: বুলু এমপি

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং সংস্কৃতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বরকত উল্যা বুলু বলেছেন, “মরহুম বেগম খালেদা জিয়া শিক্ষামন্ত্রী এছানুল হক মিলনকে দিয়ে দেশে নকলমুক্ত করেছেন, আর শেখ হাসিনা দিপু মনিকে শিক্ষামন্ত্রী করে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন।”

তিনি বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এম এ মজিদ হাই স্কুল মাঠে আয়োজিত অভিভাবক সমাবেশ ও এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্যা বুলু আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তানরা যেন মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকে, সেদিকে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

অনুষ্ঠানে ডাক্তার আবু তাহেরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সামীম বরকত, কামাক্ষা চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা তরিকুল উল্যা জিন্নাহ, বাহার উল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram