ঢাকা
logo
প্রকাশিত : September 8, 2026

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ১০ হাজার ঘনফুট বালু

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ২ নম্বর আশিদ্রোন ইউনিয়নের বিলাশ ছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বিলাশ ছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনরত কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে আটক বা দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। এ সময় তাকে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার একটি চৌকস পুলিশ দল।

তবে ঘটনাস্থলে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১০ হাজার ঘনফুট বালু পাওয়া যায়। পরে ওই বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়। জব্দকৃত বালুর বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনসহ পরিবেশ ও আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram