ঢাকা
logo
প্রকাশিত : September 7, 2026

পাবনার আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় আলোচিত কিশোরী তমা খাতুন ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি ওয়ার্ড বিএনপি নেতা আদম আলী মেম্বারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ‎সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আদম আলী শাটগাছা গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি পূর্বে এই ওয়ার্ড থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে একদন্ত হাট থেকে বাজার নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। চন্ডীপাশা এলাকায় কয়েকজন দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে। তাকে লক্ষ্য করে গুলি করা হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর একদন্ত ইউনিয়নের শাটগাছা গ্রামের হাচেন আলীর বাঁশঝাড় তমা খাতুন নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহটি পড়ে ছিল। তমাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় করা মামলায় আদম আলীকে প্রধান আসামি করা হয়। এরপর থেকে তিনি আলোচনায় ছিলেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আদম আলীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা অধিকতর তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram