ঢাকা
logo
প্রকাশিত : September 6, 2026

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে গোমস্তাপুর উপজেলা চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ গোমস্তাপুর উপজেলা ফুটবল দল টাইব্রেকারে ৪-৩ গোলে সদর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।

নির্ধারিত সময়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি গোলশুন্য ড্র থাকার পর জয়-পরাজয় নির্ধারণী হয় টাইব্রেকারে। আজ রোববার বিকালে হাজার হাজার দর্শকে গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে নতুন অধ্যায় রচনা। তবে গ্যালারিতে দর্শকরা বসার জায়গা না পেয়ে খেলার এক পর্যায়ে কাঁটা তারের বেড়া এবং গেট ভেদ করে মাঠে প্রবেশ সাইড লাইনের বাইরে থেকে খেলা দেখেন। তবে খেলার বিঘ্ন ঘটেনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ষ্টেডিয়ামে (নতুন) সমাপনী খেলা শেষে সন্ধ্যায় চ্যাম্পিয়ন, রানার্স-আপ ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহীর নবাগত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। চ্যাম্পিয়ন দলকে ৭৫ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উজ্জল কুমার ঘোষ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু প্রমুখ।

খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। জমে ওঠা ম্যাচে দর্শক ও সর্মথকদের উচ্ছ্বাসে পুরো স্টেডিয়াম হয়ে ওঠে উৎসবমুখর।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন সদর উপজেলার নাসির। ৫টি করে গোল করে টুর্নামেন্ট সর্বোচ্চ গোলদাতা হন সদরের ওমর ও গোমস্তাপুরের প্রণয়। চুড়ান্ত খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হন গোমস্তাপুরের ১২ নং জার্সিধারী আবু বক্কর। এর আগে ২১ আগষ্ট জেলার ৫টি উপজেলা দল নিয়ে লীগভিত্তিক টুর্নামেন্টটি শুরু হয়। টুর্নামেন্টে প্রত্যেক উপজেলা প্রত্যেক উপজেলার মুখোমুখি হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram