ঢাকা
logo
প্রকাশিত : September 4, 2026

কটিয়াদীর চরপুক্ষিয়াতে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের কটিয়াদী মধ্য চরপুক্ষিয়া খুর্শিদের খেয়া ঘাটে ​ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে মধ্য চরপুক্ষিয়া খুর্শিদের খেয়া ঘাটে মধ্য চরপুক্ষিয়া খুর্শিদের খেয়া ঘাট হতে জামতলি মোড় পর্যন্ত ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর করে কটিয়াদী উপজেলাধীন চরপুক্ষিয়া ও নরসিংদী জেলা মনোহরদী উপজেলাধীন চরগোহালবাড়িয়ার এলাকাবাসী। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে প্রায় সহশ্রতাধিক মানুষ স্বাক্ষর প্রদান করেন।

মানববন্ধনের বক্তারা বলেন, ​দীর্ঘদিন ধরে একটি ব্রিজের অভাবে দুই পারের হাজার হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সারাবছর ঝুঁকিপূর্ণ খেয়া নৌকাই আমাদের পারাপারের একমাত্র ভরসা।

​মানববন্ধনে চরগোয়ালবাড়িয়া এলাকার মো. সোহাগ হোসেন তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে বলেন, “স্বাধীনতার এত বছর পার হয়ে গেলেও আমাদের এই স্থানে একটি ব্রিজ নির্মিত হয়নি। অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া কিংবা কৃষকদের উৎপাদিত ফসলাদি হাটে-বাজারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হয়। কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে স্কুলে যায়, বর্ষাকালে যা আরও প্রাণঘাতী রূপ নেয়।”

জালালপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল আলম বলেন, “আমাদের দীর্ঘদিনের দাবি এখানে একটি ব্রিজ নির্মাণ করা হোক। জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি।

​চরগোহালবাড়িয়া ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে শুনে আসছি এখানে ব্রিজ হবে। এখানে ব্রিজ হবে বলে সেনাবাহিনী কর্তৃক নদী খননের সময় এই জায়গাতে খনন করেনি। এখানে ব্রিজ হলে আমাদের মনোহরদী উপজেলা তিনটা ইউনিয়নসহ কটিয়াদী উপজেলা জালালপুরসহ অনান্য এলাকার অনেক উপকার হবে। আমাদের মনোহরদী-বেলাব আসনের বর্তমান বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির নির্বাচনের আগে ইশতেহার ছিলো এখানে ব্রিজ নির্মান হবে। কিশোরগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট জালাল উদ্দিন ও আশ্বস্ত করেছিলেন এই ব্রিজের ব্যাপারে।

মানববন্ধনে সাজেদুল ইসলাম সেলিম মাস্টার বলেন, চরপুক্ষিয়া ও চরগোহালবাড়িয়া জামতলি মোড়ের সংযোগস্থলে একটি ব্রিজ নির্মিত হলে সুবিধা-অসুবিধার প্রার্থক্য অনেক। অন্য জায়গায় যারা ব্রিজ নির্মাণের দাবি করছেন সেখান থেকে এই জায়গায় ব্রিজ নির্মিত হলে শুধু যোগাযোগ ব্যবস্থারই পরিবর্তন হবে না, বরং দুই পারের লক্ষ লক্ষ মানুষের সুবিধাসহ অর্থনৈতিক চিত্র বদলে যাবে। কৃষকরা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে পারবেন এবং স্থানীয় শিক্ষার হার বৃদ্ধি পাবে। তাছাড়া এই স্হানের দুই পাড়ের সংযোগ সড়ক বিদ্যমান আছে।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঊর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত স্থানটি পরিদর্শনপূর্বক একটি টেকসই ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। মানববন্ধন শেষে ব্রিজ নির্মাণের পক্ষে গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram