ঢাকা
logo
প্রকাশিত : September 4, 2026

বাগেরহাটে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মাষ্টমী পালিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করেছে। শুক্রবার সকালে বাগেরহাট শহরের শালতলা হরিসভা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও অন্যন্যের মধ্যে বক্তর্ব্য রাখেন রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ গুরুসেবা নন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা সমন্বয়ক এম এ সালামসহ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি হাজার বছরের পুরাতন। আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে ধর্ম পালন করবেন। ধর্মীয় সম্প্রতি বজায় রেখে সবাইকে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের সরকার প্রশাসন আপনাদের পাশে রয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্ম পালনের আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে হরিসভা মন্দিরের সামনে থেকে নানা বাদ্যযন্ত্র নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা বর্ণাঢ্য র‍্যালি বের করে। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরে এসে শেষ হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram