ঢাকা
logo
প্রকাশিত : September 3, 2026

চিতলমারীতে চিত্রার জোয়ার-বৃষ্টিতে বেড়িবাঁধ ঝুঁকিতে, প্লাবনের আশঙ্কায় ১২ গ্রাম

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলায় চিত্রা নদীর অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধি ও লাগাতার বৃষ্টিতে উপকূলীয় ডুমুরিয়া গ্রাম রক্ষা বেড়িবাঁধ এখন মারাত্মক হুমকির মুখে। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই বাঁধের বেশ কয়েকটি স্থান দিয়ে পানি উপচে সংলগ্ন এলাকায় প্রবেশ করতে শুরু করেছে। এর ফলে যেকোনো মুহূর্তে গোটা এলাকা প্লাবিত হওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা।

স্থানীয় সুত্রে জানা যায়, চিত্রা নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া এবং জোয়ারের পানির চাপে বেড়িবাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। বাঁধটি ভেঙে গেলে সুরিগাতী, রায়গ্রাম, খিলিগাতী, ডুমুরিয়া, ঝালডাঙ্গা, আরুলিয়া ও খড়িয়াসহ অন্তত ১২টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়বে। ইতোমধ্যে বাঁধ উপচে বিলে পানি ঢুকতে শুরু করায় চরম উদ্বেগে রয়েছেন চিংড়ি চাষিরা। আসন্ন অমাবস্যার জোয়ারে বাঁধ ক্ষতিগ্রস্ত হলে কোটি কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতি হতে পারে বলে তাদের আশঙ্কা।

চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দিন জানান, পানির চাপ বেশি হওয়ায় অনেক জায়গায় বেড়িবাঁধ উপচে পানি ঢুকছে এবং ফাটল দেখা দিয়েছে। আগামী অমাবস্যার আগেই দ্রুত বাঁধ মেরামতের দাবি জানান তিনি।

এ বিষয়ে বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল জানান, জোয়ারের পানির চাপ ও বৃষ্টির কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় সার্বিক পরিস্থিতি পর্যেবক্ষণ করা হচ্ছে। ডুমুরিয়া গ্রামের বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুততম সময়ে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram