ঢাকা
logo
প্রকাশিত : September 3, 2026

কুমিল্লায় সীমানা বিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ইউসুফ ভূঁইয়া (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার একলারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে রাকিব হোসেনের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে বাড়ির সীমানা নিয়ে সোলাইমান নামে এক ব্যক্তি গালাগাল করছিলেন। এ সময় তাঁর জেঠা স্বাধীন ভূঁইয়া বিষয়টি জানতে চাইলে একই গ্রামের হারুন, কবির হোসেন, নুরু, রিপন, দেলোয়ার, মজিব, সোলাইমান ও আশোক আলীসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান।

রাকিবের দাবি, হামলাকারীরা স্বাধীন ভূঁইয়াকে এলোপাতাড়ি মারধর করতে থাকলে তাঁর বাবা ইউসুফ ভূঁইয়া তাঁকে রক্ষা করতে এগিয়ে যান। এ সময় হামলাকারীরা হকি ও দেশীয় অস্ত্র দিয়ে ইউসুফ ভূঁইয়াকেও আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় স্বাধীন ভূঁইয়াকেও পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ করেছেন রাকিব।

রাকিব হোসেন বলেন, “আমরা আমার বাবার হত্যার বিচার চাই।”

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, “আমরা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। অভিযোগ পেলে হত্যার সঙ্গে জড়িতদের আটকসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram