ঢাকা
logo
প্রকাশিত : September 3, 2026

গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা হলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. জিএম সরকার জুয়েলকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচিত করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. জিএম সরকার জুয়েলকে স্বেচ্ছাসেবক লীগ থেকে কারণ দর্শানোর নোটিশ ও বহিষ্কার আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হওয়ার পর স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির কার্যক্রম ও সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটি স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) ফারুক আহমেদ স্বাক্ষরিত দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ উত্তর জেলা শাখার অধীনস্থ গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়ন কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কমিটি স্থগিতাদেশ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ প্রদান না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ময়মনসিংহ উত্তর জেলা শাখার অধীনস্থ গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কমিটি গঠনে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ না করায় উক্ত ওয়ার্ড কমিটি স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে দুটিতে আরও বলা হয়, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল ও সদস্য সচিব মহিবুল হক টুটুল এই নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য যে, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. জিএম সরকার জুয়েলকে স্বেচ্ছাসেবক দলের কমিটিতে সভাপতি করায় স্বেচ্ছাসেবক লীগ কারণ দর্শানোর নোটিশ ও বহিষ্কার আদেশ দেয়। যা ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় বুধবার (২ সেপ্টেম্বর) ভাইরাল ইস্যুতে পরিণত হয়।

‎গত মে মাসের ১৯ তারিখে রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়, যেখানে মো. জিএম সরকার জুয়েলকে সভাপতি ও মো. বাবু মিয়াকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

‎‎বিষয়টি নজরে আসার পর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ উত্তর জেলা শাখা মঙ্গলবার (৩১ আগস্ট) জিএম সরকার জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ দেয়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) ফারুক আহমেদ স্বাক্ষরিত নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

‎‎অন্যদিকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৭নং রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য জিএম সরকার জুয়েলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে মর্মে একটি বিজ্ঞপ্তি প্রদান করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক-১ উমর ফারুক স্বাধীন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সোহেল রানার সিদ্ধান্ত অনুমোদনক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে।

‎‎আরেকটি সূত্র জানায়, জিএম সরকার জুয়েল বাংলাদেশ আওয়ামী নবীন লীগ, গৌরীপুর পৌর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ৭নং রামগোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান আল আমীন, এ ঘটনায় সংশ্লিষ্ঠ ওয়ার্ড কমিটি স্থগিত ও ইউনিয়ন কমিটির কার্যক্রম স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram