ঢাকা
logo
প্রকাশিত : September 3, 2026

সাতক্ষীরায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ৮টি বাইসাইকেল এবং প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ ভবনের নিচে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮ শিক্ষার্থীর মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। শিক্ষার্থীরা হলেন জোবেদা, সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অমিত মুন্ডা; ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাথী মুন্ডা, অমিত মুন্ডা ও অশোক দাস এবং পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের শেফালী মুন্ডা, শুভজিৎ মুন্ডা, সুমন মুন্ডা ও ঝর্ণা মুন্ডা।

অন্যদিকে, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। তারা হলেন ভারতী মুন্ডা, রুমা রানী মুন্ডা, মনিকা বালা মুন্ডা, কনিকা রানী মুন্ডা, পূজা রানী ও টুমা মুন্ডা।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিয়ারাজ হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সামিউল ইমাম আযম মনিরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করা এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের স্বাবলম্বী করে তুলতে এসব সহায়তা প্রদান করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram