ঢাকা
logo
প্রকাশিত : September 3, 2026

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সাড়ে চারশ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে লক্ষ্মীপুরের অক্সফোর্ড মডেল কলেজ ও অক্সফোর্ড এডুকেশন সোসাইটি

সোমবার (৩০ আগস্ট) সকালে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট ও উপহারসামগ্রী দেওয়া হয়।

অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. বাহারুল আলম।

বাংলা প্রভাষক মির্জা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রফেসর জেড এম ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান ও জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ।
অভিজ্ঞতা বর্নণা করেন অত্র কলেজ এর প্রাক্তণ শিক্ষার্থী শাহনীম সাইফ রুহান এবং বর্তমান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্মৃতিমনি।

প্রধান অতিথির বক্তব্যে ডা. বাহারুল আলম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, সুশিক্ষা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। সততা, মেধা ও পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের বিকল্প নেই।


পরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সাড়ে চারশ কৃতি শিক্ষার্থীর হাতে ফুল, ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram