ঢাকা
logo
প্রকাশিত : September 2, 2026

টঙ্গীতে মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে মাদক নিয়ে বিরোধের জেরে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরের ৪৪ নম্বর ওয়ার্ডের গোপালপুর সোসাইটি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম জেলার শ্রীপুর থানার টেপির বাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীর গোপালপুর, মরকুন ও পাগাড় এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে নুরুল ইসলামের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রাতে মরকুন ও পাগাড় এলাকার কয়েকজন মাদক কারবারি এবং অজ্ঞাত আরও ১০-১২ জন তাকে বাসা থেকে ডেকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে যান। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে তার পায়ের রগ কেটে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। রাত সাড়ে ১১টার দিকে হামলাকারীরা তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসার সামনে পাঠিয়ে দেয়ার চেষ্টা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মাকসুদ আলম জানিয়েছেন, মরদেহ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram