

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের বটতলী এলাকায় এক আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাতে ৬ থেকে ৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। পরে ঘরে থাকা প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।
ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয়দের জানান। পরে ঘটনাটি কেরানীগঞ্জ মডেল থানা পুলিশকে অবহিত করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুস বলেন, “আমরা তদন্ত করছি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
