ঢাকা
logo
প্রকাশিত : August 31, 2026

অষ্টগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকালে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনের পর পরই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমানের সঞ্চালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সহ-সভাপতি শাহআলম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন আশরাফি, একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া জামায়াতে ইসলামীর আমির আশরাফুল আলম, অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, হক সাহেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান চৌধুরী, অষ্টগ্রাম হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আফসার, অষ্টগ্রাম প্রেসক্লাব সভাপতি দেবপদ চক্রবর্তী এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাগরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে নজরুল বর্ষের অংশ হিসেবে সোমবার (৩১ আগস্ট, ২০২৬) বিকেলে অষ্টগ্রামের স্বপ্নীল গণগ্রন্থাগার তাদের নিজস্ব কার্যালয়ে গণগ্রন্থাগারের সভাপতি নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে আলোচনা সভা ও কবিতা আবৃত্তির আয়েজন করে। উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক, স্থানীয় সাহিত্যপ্রেমী ও পাঠকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram