ঢাকা
logo
প্রকাশিত : August 31, 2026

বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: দেশের উত্তরাঞ্চলে​ তিন দিনের সফরের দ্বিতীয় দিন সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড়ের জেলার বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

​সফরের শুরুতে ভোরে তিনি তেঁতুলিয়ার সীমান্ত ঘেষা মহানন্দা নদী ও ইতিহাস সমৃদ্ধ ঐতিহাসিক ডাকবাংলোর এলাকা ঘুরে দেখেন। এরপর তিনি বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছে সীমান্ত এলাকা পরিদর্শন করেন এবং সেখানে কিছু সময় কাটিয়ে সেলফিও তোলেন।

এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন এবং তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান।

​বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূতের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রকস মিউজিয়াম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সার্কিট হাউসে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram