ঢাকা
logo
প্রকাশিত : August 31, 2026

আত্রাইয়ে 'নজরুল বর্ষ' উদযাপনে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠিত

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অমর চরণ 'বল বীর-বল উন্নত মম শির, শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির' এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন অংশ নেন। ​অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার চেতনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সাম্য, মানবতা ও প্রগতির প্রতীক। তরুণ ও শিক্ষার্থীদের মাঝে নজরুলের চেতনা ও আদর্শ ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। নজরুলের কবিতা ও সাহিত্য শিক্ষার্থীদের সৎ, সাহসী এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, মো. ফারুক বখত, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram