ঢাকা
logo
প্রকাশিত : August 30, 2026

বাগেরহাটের চিতলমারীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। এতে সাধারণ রোগীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হচ্ছেন। দরিদ্র রোগীরা তাদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন।

রবিবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে দেখা গেছে, জ্বর নিয়ে অসংখ্য শিশু, বৃদ্ধাসহ বিভিন্ন বয়সের রোগী ভর্তি হয়েছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষায় অনেকের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে। এতে রোগীরা অনেকে মানষিকভাবে ভেঙে পড়েছেন।

উপজেলার শ্যামপাড়া গ্রামের মো. সিরাজুল ইসলাম তালুকদার (৯২) গত ২৬ আগস্ট জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এরপর তাকে পরীক্ষা করা হলে তার শরীরে ডেঙ্গু ধরা পড়েছে। এছাড়া দুর্গাপুর গ্রামের কর্ণধর মণ্ডল (৬৫), উমাজুড়ি গ্রামের বায়োজিদ হোসাইন(৩০), চরবানিয়ারী মুসলিমপাড়ার ছাব্বিসহ অনেকেই স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন ক্লিনিকে ও বাড়িতে বসে ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছেন বলে জানান অনেকে।

গত ২৮ আগস্ট শুক্রবার উপজেলার পার্শবর্তী সাহসপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী রিয়া মজুমদার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে একদিকে শোকের ছায়া নেমে এসেছে অন্যদিকে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে অনেকের মধ্যে।

স্থানীয় বাসিন্দা আতিয়ার মল্লিক জানান, আগে শহরে ডেঙ্গুর কথা শোনা যেত কিন্তু এখন গ্রামে রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। অনেকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন। এভাবে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকলে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে অভিমত দেন তিনি।

এ বিষয়ে চিতলমারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শর্মি রায় জানান, বর্ষা মৌসুমে এখন জ্বর নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। তাদের পরীক্ষা করে অনেকের শরীরে ডেঙ্গু ধরা পড়ছে। এসব রোগীদের বিশেষভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram