ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2026

গোপালগঞ্জের কাশিয়ানীতে নকল বিড়ি তৈরি ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্ঠার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে নকল ব্রান্ডরোলযুক্ত সজীব বিড়ি ও সোনালী বিড়ি ব্রান্ডের নকল বিড়ি তৈরি ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকার নকল বিড়ি ও বিড়ি তৈরির কাঁচামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত বিড়ি ও কাঁচামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় কারখানা মালিক আবু সাইদের স্ত্রী শাকিরা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার রাতইল ইউনিয়নের শংকরপাশা এলাকায় একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ পাপিয়া সুলতানা লিজা।

ভ্রাম্যমাণ আদালত জানায়, শংকরপাশা এলাকার একটি গোডাউনে অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে নকল ব্রান্ডরোলযুক্ত সজীব ও সোনালী বিড়ি তৈরি করে বিভিন্ন বাজারে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুই লক্ষাধিক টাকার নকল বিড়ি ও বিড়ি তৈরির বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়। একই সঙ্গে নকল বিড়ি তৈরি ও ভুয়া ঠিকানা ব্যবহারের অভিযোগে কারখানার মালিক আবু সাইদের স্ত্রী শাকিরা বেগমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জব্দ করা নকল বিড়ি ও কাঁচামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram