ঢাকা
logo
প্রকাশিত : August 26, 2026

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে কারাদণ্ড ও প্রতিষ্ঠান সিলগালা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে একটি নামবিহীন প্রতিষ্ঠানে ভেজাল পণ্য উৎপাদন ও মাদক সেবনের দায়ে চারজনকে আর্থিক জরিমানা, বিনাশ্রম কারাদণ্ড এবং নামবিহীন প্রতিষ্ঠানটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ আগষ্ট) দুপুরে উপজেলার বেরুয়া ও তুমলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার। এসময় প্রসিকিউটর এসআই মিজানুর রহমান ও বেঞ্চ সহকারী আল আমিন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামে একটি নামবিহীন প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভেজাল পণ্য উৎপাদান ও বিপণন করে আসছিল। সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় আঃ রহেদ শেখের পুত্র আলম শেখকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ নামবিহীন প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন।

এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় তুমলিয়া গ্রামের আঃ কাদিরের পুত্র মোবারক হোসেন, চড়াখোলা গ্রামের মৃত সেলেন পালমার পুত্র সুহৃদ পালমাকে ১শত টাকা করে জরিমানা ও ৩০ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং সাতানীপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র ইকবালকে ১শত টাকা জরিমানা ও ৬০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, সাজাপ্রাপ্ত আসামিদের বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram