ঢাকা
logo
প্রকাশিত : August 26, 2026

নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কায় চালক নিহত

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ইট ভাঙার ট্রলির ধাক্কায় মুত্তাকাব্বির সর্দার (১৮) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কালিয়া-নড়াইল সড়কের চাচুড়ি বাজার সংলগ্ন তুসার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুত্তাকাব্বির সর্দার উপজেলার কদমতলা গ্রামের আসগর সর্দারের ছোট ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে চাচুড়ি বাজারের ভাই ভাই হার্ডওয়্যারের মালামাল খালাসের জন্য নড়াইলমুখী একটি ট্রাক সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। ওই সময় মুত্তাকাব্বির তার সহকারীকে সঙ্গে নিয়ে বারইপাড়ার দিক থেকে কাজ শেষ করে ট্রলি চালিয়ে ফিরছিলেন। বাজার সংলগ্ন সেতু থেকে নামার সময় ট্রলিটির ব্রেক ফেল হয়ে যায়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনের ডালার সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় চালক মুত্তাকাব্বিরের মাথা বিচ্ছিন্ন হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে ট্রলিতে থাকা তার সহকারী প্রাণে রক্ষা পান।

ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram