ঢাকা
logo
প্রকাশিত : August 26, 2026

কাহারোলে সার ব্যবসায়ীর কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা

রশিদুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে অবৈধভাবে সার মজুদের দায়ে 'অরিন ট্রেডার্স'-এর মালিক খায়রুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ৮(১) ধারা লঙ্ঘনের অপরাধে এ দণ্ড প্রদান করা হয়।

​বুধবার (২৬ আগস্ট) সংকটময় পরিস্থিতি মোকাবেলায় উপজেলার বিভিন্ন বাজারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুরের এনডিসি আবু সিহাব মো. ইনতিয়াজ এবং কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোলেদা খাতুন মীম, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর ইসলাম।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান সেলিমসহ পুলিশের একটি দল।

​প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে ওই গুদামে অবৈধভাবে সার মজুদ রাখার সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিকভাবে মালিককে সাজা দেওয়া হয়।

​এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, জব্দকৃত অবৈধ সার নিয়মানুযায়ী উপস্থিত কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে এবং বিক্রির সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram