ঢাকা
logo
প্রকাশিত : August 23, 2026

বাগেরহাটে অসহায় রোগীদের পাশে জেলা পরিষদ, ১৩ জনকে সহায়তা প্রদান

বাগেরহাট প্রতিনিধি: অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় বাগেরহাটে ১৩ জন অসচ্ছল রোগীর চিকিৎসার জন্য ৩ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা পরিষদ। একই সঙ্গে জেলার ১৮টি মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দকৃত ৩৪ লাখ টাকার দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টায় জেলা পরিষদ বাগেরহাটের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব আর্থিক সহায়তা ও বরাদ্দের অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ বাগেরহাটের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ আবু রিয়াদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, “অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। চিকিৎসার অভাবে কোনো মানুষ যেন কষ্ট না পান, সে বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হচ্ছে। একই সঙ্গে মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও জেলা পরিষদের সহায়তা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, মানবিক সহায়তার অংশ হিসেবে ১৩ জন অসহায় ও অসচ্ছল রোগীর চিকিৎসার জন্য মোট ৩ লাখ ২৫ হাজার টাকা দেওয়া হয়। পাশাপাশি জেলার ১৮টি মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দকৃত ৩৪ লাখ টাকার দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান করা হয়েছে।

জেলা পরিষদের এমন উদ্যোগে উপকারভোগী অসহায় রোগী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, সংকটের সময়ে এ ধরনের সহায়তা মানুষের জন্য শুধু আর্থিক সহযোগিতাই নয়, বরং একটি বড় ধরনের মানবিক আশ্বাস।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram