

ষ্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকার "মধ্য কাজির হাট বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও নুরে জান্নাত উম্মে আমিনা বালিকা এতিমখানা" প্রতিষ্ঠানটিতে অদ্য ২০২৬ দাখিল পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে ও প্রতিষ্ঠানটির ষান্মাসিক পরীক্ষায় ফলাফল যারাঅ ভালো করেছে তাদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রতিষ্ঠানের সভাপতি জমির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা সরকারিঅ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রোস্তম আলী, (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) টেংগনমারী ডিগ্রী কলেজ ও সেক্রেটারী, দূর্নীতি প্রতিরোধ কমিটি, জলঢাকা উপজেলা। সহকারি অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালেহ্, (আরবী বিভাগ), ছিট মিরগঞ্জ শালগ্রাম কামিল মাদ্রাসা, জলঢাকা। মাওঃ সাইদুর রহমান, সুপারিনটেনডেন্ট, বালাপাড়া দারুস সালাম দাখিল মাদ্রাসা, জলঢাকা। তরুন দলের সভাপতি, মানবাধিকার কর্মি ও সাংবাদিক ওমর ফারুক সাবু। সাংবাদিক আবেদ আলী, মাওলানা আব্দুল মতিন, হাফেজ রিফাত হোসেন বাদল সহ আরো অনেকে। এসময় প্রধান অতিথি বক্তব্যে আমিনুর রহমান বিএসসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন প্রতিষ্ঠানটি শুরু থেকেই ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল ও কারিগরী শিক্ষায় ভালো করছে তাই শিক্ষার্থীরা তোমরা ভালো লেখা পড়া করলে মা বাবার মুখ ও দেশের জন্য ভালোকিছু বয়ে আনবে এবং প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল হবে। শেষে প্রতিষ্ঠানের দাতাবৃন্দ ও শিক্ষার্থী সহ সকলের জন্য দোয়া কামনা করা হয়।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন জানান প্রতিষ্ঠানটি ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকেই দাতাবৃন্দের সহযোগিতার মাধ্যমেই এগিয়ে যাচ্ছে, এবং তার সঞ্চালনার মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়।
