ঢাকা
logo
প্রকাশিত : August 21, 2026

শিক্ষার্থীদের যাতায়াত ও আর্থিক সহায়তার আশ্বাস দিলেন এমপি খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশ ও প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীর মাধবদীতে অনুষ্ঠিত হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নরসিংদী জেলা ছাত্রকল্যান পরিষদের আনন্দ ভ্রমণ ও সংবর্ধনা।

আজ শুক্রবার (২১ আগস্ট) মাধবদীর হেরিটেজ রিসোর্টে দিনব্যাপী এ আয়োজনে মিলিত হন ঢাকার সাত কলেজে অধ্যয়নরত নরসিংদীর শতাধিক শিক্ষার্থী।

সকালে ব্যানার—ফেস্টুন নিয়ে রিসোর্টে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর আনন্দ ভ্রমণ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সংবর্ধনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম—মহাসচিব অ্যাডভোকেট খায়রুল কবির খোকন।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেবেকা সুলতানা নিশিতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ—সভাপতি বিজি রশিদ নওশের, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ—সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম খোকন, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।

অনুষ্ঠানে নরসিংদী জেলা ছাত্রকল্যান পরিষদের নেতারা তাদের সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। তারা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত নরসিংদীর সকল শিক্ষার্থীদের একাডেমিক ও আর্থিক সহায়তা, বিপদে পাশে থাকা এবং জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য।

এসময় শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের দুটি দাবি প্রধান অতিথির কাছে তুলে ধরেন। ঢাকা—নরসিংদী রুটে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সহজ যাতায়াতের ব্যবস্থা করা। আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ও অন্যান্য প্রয়োজনে সহায়তা প্রদান।

শিক্ষার্থীদের দাবির জবাবে প্রধান অতিথি খায়রুল কবির খোকন বলেন, "তোমরা নরসিংদীর গর্ব। তোমাদের সকল সমস্যা সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করব। যাতায়াত ও আর্থিক সহায়তার বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ নিব।" তিনি আরও বলেন, "দল—মত নির্বিশেষে নরসিংদীর সকল ছাত্র—ছাত্রীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তোমাদের ঐক্যই নরসিংদীর উন্নয়নের চাবিকাঠি।"

সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাত কলেজে ভালো ফলাফল করা নরসিংদীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ সকল অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে ছাত্রকল্যান পরিষদ।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, "প্রতি বছর আমরা এ ধরনের আয়োজন করে জেলার শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে চাই।"

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram