

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে এশাদউল্লাহ (২৫) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-৮-এর ডব্লিউ ব্লক-৩৯ এলাকার বাসিন্দা এবং জমির হোসেনের ছেলে।
জানা গেছে, এশাদউল্লাহ এওচিয়া ইউনিয়নের চুরমনি এলাকার আলমের বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এশাদউল্লাহর ছোট ভাই হারেস বলেন, “সকালে হঠাৎ ভাইয়ের শরীর খারাপ হয়ে যায়। পরে দ্রুত তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পরিবারের সদস্যদের দাবি, অতিরিক্ত গরমের কারণে এশাদউল্লাহ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।
