

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ইমু আক্তার (২২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গোড়াই-সখীপুর সড়কের শোলাপ্রতিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার যাদবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় না, ইমু আক্তারের বিয়ে হয়েছিল টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার উত্তর বাড়ৈ গ্রামে। তিনি স্বামী রাজনের সঙ্গে গাজীপুর এলাকায় থাকতেন। গত কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার বাবার সঙ্গে সিএনজি করে বাড়ি থেকে সখীপুর যাচ্ছিল। শোলাপ্রতিমা এলাকায় পৌঁছলে সিএনজি থেকে থুথু ফেলতে মাথা বের করে। এসময় পেছন থেকে দ্রুতগতিতে আসা অপর একটি সিএনজি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাঁর ছয় মাসের একটি শিশু সন্তান রয়েছে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ইমুর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
