ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2026

মোল্লাহাটে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে তামান্না নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার উদয়পুর উত্তরকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

তামান্না ওই এলাকার তারা মিয়া মৃধার মেয়ে এবং মোল্লাহাট সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, তামান্নাকে কোনো কাজের কথা বললে সে রাগ করত। বুধবার সকালে তাকে গরুর খাবারের জন্য খড় কাটতে বলা হলে সে খড় কাটছিল। পরে পরিবারের সদস্যরা তাকে খাবারের জন্য ডাকতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সকাল ৯টার দিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা জানান, মাত্র কয়েক মাস আগে একই পরিবারের তারা মিয়া মৃধার পুত্রবধূরও অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুইজনের এমন মৃত্যুর ঘটনায় বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল জানান, ওই খবরে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী যথাযথ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।

ঘটনাটির প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে স্থানীয়রা মনে করছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram