ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2026

রাজবাড়ীর পাংশায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে রাইস মিলের মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পাংশা থানা পুলিশ বুধবার ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‌নি‌য়ে আস‌লে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জজ আলী বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে ব‌লেন, জজ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী ম‌র্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ ও কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয়রা জানায়, গ‌ভীর রা‌তে পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে মোটর চুরি করতে যায় জজ আলী। সে সময় স্থানীয়রা তা‌কে আটক করে মারধর করে। এসময় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উল্লেখ্য, গত ২ মাস আগে জজ আলীর চাচা জামিন বিশ্বাসকে ওই এলাকার লোকজন জমিজমা নিয়ে সংঘর্ষে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছিল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram