ঢাকা
logo
প্রকাশিত : August 18, 2026

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার বিরাহিমপুর জোড়াপুল সংলগ্ন গলিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার রাসেল মিয়া (২৬), বানিয়াচংয়ের সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গলের জুয়েল মিয়া (২৮) ও রাসেল আহমেদ (৩০)।

পুলিশ জানায়, একটি প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে এসআই দীপংকর হালদারের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে একটি সুইস গিয়ার চাকু, ধারালো চাকু, লোহার শাবল ও দুটি স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়েছে। এছাড়া ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫ নম্বরের টয়োটা এলিয়ন গাড়িটি জব্দ করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram