ঢাকা
logo
প্রকাশিত : August 18, 2026

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত-৩, আহত ২০

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার টেকেরহাট-হরিদাশপুর-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় ট্রাকের সাথে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোঃ নাদিম শেখ (২৮), মোঃ আবু হাসিব মোছাল্লী (২০) ও অজ্ঞাত এক বৃদ্ধাসহ (৬৫) ৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর পৌনে ২ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মোঃ নাদিম শেখ ফরিদুপুর জেলার সালথা উপজেলার উত্তর চন্ডীবর্দি গ্রামের সিপন শেখের ছেলে এবং নিহত মোঃ আবু হাসিব মোছাল্লী বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাঠালী গ্রামের আঃ কাদের মোছাল্লীর ছেলে। গোপালগঞ্জ সদর খানার বৌলতলী পুলিশফাঁড়ির ইনচার্জ শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি লোকাল বাস দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ডামট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায় এবং ট্রাকটি রাস্তার উপর দুমড়ে-মুচড়ে উল্টে পড়ে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। সড়কটিতে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ পরিদর্শক শফিউল আলম আরো বলেন, নিহত মোঃ নাদিম শেখ ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিই কোম্পানীর ডামট্রাক চালক এবং নিহত মোঃ আবু হাসিব মোছাল্লী একই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, দুর্ঘটনায় নিহতদের আর্থিক সতায়তা প্রদান করা হবে। এছাড়া দুর্ঘটনার কারণ তদন্ত করে বের করে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram