ঢাকা
logo
প্রকাশিত : August 18, 2026

রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের পাংশা কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ নজরুল ইসলাম নামে এক ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮ টার দিকে পাংশা কলেজ মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. সাফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, বরিশাল থেকে কুষ্টিয়াগামী কাঠবোঝাই একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে গেলে চালক নজরুল ইসলাম (৪০) সড়কের পাশে ট্রাকটি থামিয়ে চাকা মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে গরুর খাবার (ছাল) বোঝাই একটি ট্রাক এসে কাঠবোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চাকা মেরামতের সময় অকোজো ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক নজরুল ইসলাম।

নিহত মোঃ নজরুল ইসলামের বাড়ি বরিশালের আগলছাড়া এলাকায় বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram