ঢাকা
logo
প্রকাশিত : August 17, 2026

রাজবাড়ীর পাংশায় গভীর রাতে জু‌য়েলা‌রিসহ ৪ দোকানে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

এম মনীরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী পাংশার কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারে ৩‌টি জু‌য়েলা‌রিসহ ৪ দোকা‌নে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে বাজারটির রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে ৩টি জুয়েলারি ও ১টি ওষুধের দোকানে এ ঘটনা‌টি ঘ‌টে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি শেখ মাঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ বিষ‌য়ে কেউ অভিযোগ করে নাই এবং কোন গ্রেফতারও নাই। ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলা হ‌য়ে‌ছে। পুলিশ এ বিষয় নি‌য়ে কাজ কর‌ছে।

স্থানীয় ও দোকান মালিকদের সূত্রে জানা গেছে, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একদল অজ্ঞাতনামা মুখোশধারী ডাকাত মার্কেটে হানা দেয়। তারা প্রথমে মার্কেটের নৈশপ্রহরী কালু ও জাকিরকে জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে ৪টি দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে ব্যাপক লুটপাট চালায়।

এ সময় তালা কে‌টে গ্যারান্টি জুয়েলার্সের মালিক শ্যামল কুমার মজুমদারের দোকান থেকে দেড় ভরি স্বর্ণ (আনুমানিক মূল্য ৩ লাখ টাকা), ৬৫ ভরি রুপা (মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা) ও ৭০টি নাকফুল (মূল্য ১ লাখ টাকা) সহ সর্বমোট ৬ লাখ ৬০ হাজার, সুস্মিতা জুয়েলার্সের মালিক পংকজ বিশ্বাসের দোকান থেকে ৮ আনা স্বর্ণ (আনুমানিক মূল্য ১ লাখ টাকা), ২৯ ভরি রুপা (মূল্য ৮০ হাজার টাকা) ও ২০টি নাকফুল (মূল্য ৩৫ হাজার টাকা) সহ মোট ২ লাখ ১৫ হাজার ও লক্ষ্মী জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ বিশ্বাসের দোকান থেকে দেড় ভরি স্বর্ণ (মূল্য ৩ লাখ টাকা) ও ২০০ ভরি রুপা (মূল্য ৮ লাখ টাকা) সহ মোট ১১ লাখ টাকার স্বর্ণা অলংকার এবং রাহুল ফার্মেসীর মালিক রাহুল পালের ওষুধের দোকানের তালা কেটে ক্যাশ বাক্স ভেঙে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে কেটে পড়ে ডাকাত দল। সব মিলিয়ে ৪টি দোকান থেকে মোট ২১ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণালংকার, রুপা ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দলটি।

এদি‌কে ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

লক্ষ্মী জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ বিশ্বাস জানান, ভো‌রে একজন ফোন ক‌রে জানায় তার দোকা‌নে ডাকা‌তি হ‌য়েছে। প‌রে এসে দে‌খেন সব নি‌য়ে গে‌ছে। দোকা‌নে দেড় ভ‌রি স্বর্ণ ও ২৮০ ভ‌রি রুপা ছিল। বাজা‌রের তিন জন নাইটগার্ড ছিল। বাজা‌রের একপা‌শে থাকায় একজন এ বিষয় কিছুই টের পাই নাই। অন্য দুজনের হাত পা বেঁ‌ধে বাজার থে‌কে প্রায় আধা কি‌লোমিটার দুরে মা‌ঠের ম‌ধ্যে নি‌য়ে ফে‌লে রে‌খে ছিল ডাকাত দল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram