ঢাকা
logo
প্রকাশিত : August 17, 2026

ঘোড়াঘাটে ১১৩৭ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর চর থেকে ১ হাজার ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর দক্ষিণপাড়া গ্রামের করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৭) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাকিল মিয়া (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, কুলানন্দপুর গ্রামে মাদক নির্মূল কমিটির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল বিশ্বনাথের ঘাটের চরে অভিযান পরিচালনা করে। এ সময় নৌকার ওপর থাকা রফিকুল ইসলাম ও শাকিল মিয়াকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে গোপালী রংয়ের মোট ১ হাজার ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তথ্যমতে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা। যার প্রতি পিস ইয়াবার আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ ব্যাপারে কথা হলে ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক দু'জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার করে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত ইয়াবার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram