ঢাকা
logo
প্রকাশিত : August 16, 2026

মিষ্টি না খেয়ে ক্যান্সারে আক্রান্ত মা'কে অর্থ সহযোগিতা এসএসসি পাশ শিক্ষার্থীদের

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পাশ করার আনন্দে মিষ্টি ক্রয় না করে সেই টাকা তুলে দিলো সহপাঠীর মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য। আজ রবিবার সকালে ওই সহপাঠীর দাদা সাত্তার সিকদারের হাতে সেই টাকা তুলে দিয়েছে উপজেলার কালিদাস গ্রামের কলতান বিদ্যানিকেতন ২০২৬ সালে এসএসসি পাশ করা শিক্ষর্থীরা। তাদের সঙ্গে ওই স্কুলের কোমলমতি শিক্ষার্থী এবং শিক্ষকরাও অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন বলে জানায় ওই স্কুলের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল।

খোঁজ নিয়ে যানা যায়, এসএসসি পরীক্ষার রেজাল্টের ২/৩ দিন আগে নাঈমের মায়ের শরীরে ক্যান্সারের জীবাণু সনাক্ত হয়। এ রোগের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। অর্থনৈতিকভাবে অস্বচ্ছল নাঈমের পরিবার দিশেহারা হয়ে পড়েন। এ সংবাদে নাঈমের সহপাঠীরা সিদ্ধান্ত নেয় "এসএসসি পাশের আনন্দে মিষ্টিমুখ না করে অসুস্থ মায়ের মুখে হাসি ফোটাবো।"

স্কুল কর্তৃপক্ষ জানায়, পাশ করা শিক্ষার্থীরা বিশ হাজার টাকা আর অন্যান্য শিক্ষার্থী এবং শিক্ষকরা বিশ হাজার টাকা, মোট চল্লিশ হাজার টাকা নাঈমের মায়ের চিকিৎসার জন্য দেয়া হয়েছে। আমাদের মাধ্যমে আরও কেউ সহযোগিতা করলে তা পৌঁছে দেওয়া হবে।

এসএসসি পাশ করা ইমরান, জাহিদ ও আপন জানায়, পাশ করার আনন্দে মিষ্টিমুখ করার চেয়ে সহপাঠীর মায়ের পাশে দাঁড়াতে পেরে আমরা বেশি আনন্দিত।

কলতান বিদ্যানিকেতনে কারিগরী ভোকেশনাল শাখা থেকে এবছর এসএসসিতে জিপিএ ৪.৮২ পাওয়া নাইম সিকদার বলে, আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সেই সাথে আমার মায়ের পাশে দাড়ানোর জন্য আমার সহপাঠী, শিক্ষক এবং অন্যান্য শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

কলতান বিদ্যানিকেতনের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল বলেন, শিক্ষার্থীর এমন মানবিক উদ্যোগ দেখে আমি আনন্দে আবেগ আপ্লুত হয়েছি। আমি নাঈমের মায়ের জন্য এবং শিক্ষার্থীদের জন্য দোয়া চাই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram