ঢাকা
logo
প্রকাশিত : August 16, 2026

লালপুরে সড়কের ধারে গড়ে উঠবে ঘুঘুডাঙ্গার আদলে পর্যটনকেন্দ্র

লালপুর (নাটোর) প্রতিনিধি: 'সড়কের দুই পাশে সারি সারি তালগাছ। এর সঙ্গে থাকবে নিমগাছের সবুজ ছায়া। সময়ের সঙ্গে গাছগুলো বড় হয়ে উঠলে বদলে যাবে পুরো এলাকার দৃশ্যপট' এমনই স্বপ্ন দেখছে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ। নওগাঁর ঘুঘুডাঙ্গার আদলে গড়ে তোলা হবে একটি নান্দনিক পর্যটনকেন্দ্র।

রবিবার (১৬ আগষ্ট) দুপুরে উপজেলার গোপালপুর স্টেডিয়াম থেকে ভাটপাড়া-কাজিপাড়াগামী সড়কের পাশে ৩শত তালগাছ ও একশত নিমগাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের (বিবিজি) বিশেষ বরাদ্দের আওতায় এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের নির্দেশনায় পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি করতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ বিষয়ে ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, শুধু গাছ লাগিয়েই আমাদের কর্মসূচি শেষ হবে না। রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হবে। আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে সড়কের দুই পাশকে সবুজ ও নান্দনিক করে তোলার পাশাপাশি ভবিষ্যতে এখানে মানুষের বিনোদনের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, নওগাঁর ঘুঘুডাঙ্গার মতো সুন্দর একটি পরিবেশ তৈরি করতে চাই। এখন আমরা গাছ লাগাচ্ছি। গাছগুলো বড় হলে জায়গাটির সৌন্দর্য অনেক বেড়ে যাবে। পর্যায়ক্রমে এটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আছে।

এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাফিজুল ইলসাম, ইউপি সদস্য রজব আলী, মহিলা সদস্য লতিফা বেগম প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram