ঢাকা
logo
প্রকাশিত : August 16, 2026

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক আল মামুন মিয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।

এসময় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, সফল মৎস্য চাষি আহসান হাবিব, আইয়ুব আলী সবুজ প্রমুখ।

সভায় প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, মৎস্য উৎপাদনে জয়পুরহাটের অগ্রগতি আশাব্যঞ্জক। আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতার মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নিতে হবে। মাছ চাষে অধিক ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারের উৎপাদিত মাছ খেয়ে মানুষের মরণব্যাধি ক্যান্সার হচ্ছে, তাই তিনি এসব ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার বন্ধ করার আহবান জানান।

সভায় মৎস্য চাষিরা মন্ত্রীর নিকট প্রণোদনা দাবি করলে তিনি এ বিষয়ে সহায়তার আশ্বাস দেন। ময়লা-আর্বজনা, পরিত্যক্ত পুকুর খনন করে মাছ চাষের আহবানও জানান মন্ত্রী।

মৎস্যপক্ষ উপলক্ষে জেলায় মাছের পোনা অবমুক্তকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram