ঢাকা
logo
প্রকাশিত : August 14, 2026

সাটুরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, ৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পানিতে ডুবে নাহিদ হাসান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পারতিল্লি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নাহিদ হাসান উপজেলার পারতিল্লি গ্রামের বাসিন্দা মো. ওয়াসিমের পুত্র। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, পানিতে ডুবে নাহিদ নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে আরিচা স্থল-কাম নদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার অভিযান শেষে বিকেল সাড়ে ৫টার দিকে পানির নিচ থেকে নাহিদকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরিচা স্থল-কাম নদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, শিবালয়, মানিকগঞ্জের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নাদির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram