ঢাকা
logo
প্রকাশিত : August 12, 2026

চরবাসীর দুঃখ ঘোচাবে ভেটুয়া ব্রিজ, সম্ভাব্য স্থান পরিদর্শন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যমুনা নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হওয়া এবং চিকিৎসাসহ বিভিন্ন মৌলিক সেবা পাওয়ার সংকট দূর করতে ভেটুয়া ঘাটে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত ব্রিজটি নির্মিত হলে যমুনার চরের ছয়টি ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

বুধবার (১২ আগস্ট) সকালে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার উদ্যোগে ভেটুয়া ঘাট থেকে পূর্ব দিকে ছালাল নৌকা ঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় সম্ভাব্য ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনকালে ব্রিজের নকশা প্রস্তুতকারী চীনা মিস্টার জেন ও মিস্টার চাও, ব্রিজ প্রকল্পের তত্ত্বাবধায়ক ও প্রকল্প পরিচালক প্রকৌশলী ইবাদত আলী, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মনসুর আলীসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, যমুনার চরাঞ্চলের ৭টি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে উন্নত যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত। বর্ষা মৌসুমে নৌপথের ওপর নির্ভর করতে হয়। ফলে কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে নানা ভোগান্তির শিকার হন এবং অনেক সময় ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন। জরুরি চিকিৎসার প্রয়োজন হলেও উপজেলা সদরে দ্রুত যাতায়াত করা কঠিন হয়ে পড়ে।

প্রস্তাবিত ভেটুয়া ব্রিজ নির্মিত হলে চরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য দ্রুত বাজারজাত, শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

পরিদর্শনকালে সংশ্লিষ্টরা ভেটুয়া ঘাট থেকে ছালাল নৌকা ঘাট পর্যন্ত সম্ভাব্য ব্রিজ নির্মাণের স্থান, নদীর গতিপথ ও আশপাশের এলাকার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরগিরিশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী শহিদুল ইসলাম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram