ঢাকা
logo
প্রকাশিত : August 11, 2026

স্টিয়ারিং গিয়ারের ত্রুটি গোপন করে বন্দরে প্রবেশ, জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টকে ১ কোটি টাকা জরিমানা

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: স্টিয়ারিং গিয়ারের ত্রুটির তথ্য গোপন করে চট্টগ্রাম বন্দরে প্রবেশের অভিযোগে এমভি সিএনসি ইউরেনাস জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টকে ১ কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে জরিমানার ওপর ১৫ শতাংশ ভ্যাট হিসেবে আরও ১৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ভ্যাটসহ মোট ১ কোটি ১৫ লাখ টাকা বন্দর কর্তৃপক্ষের তহবিলে জমা দিতে হবে।

সোমবার (১০ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।

বন্দর সূত্র জানায়, গত ৩ আগস্ট বার্থিংয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে প্রবেশের সময় আইএসএম কোড অনুযায়ী পাইলটদের কাছে দেওয়া তথ্যপত্রে জাহাজটির স্টিয়ারিং গিয়ারে ত্রুটি থাকার বিষয়টি উল্লেখ করা হয়নি। পরে জাহাজটি চ্যানেলে প্রবেশের ঠিক আগে মাস্টার পাইলটদের কাছে স্টিয়ারিং গিয়ারের ত্রুটির বিষয়টি জানান। একই সঙ্গে ডিএনভি ক্লাস কর্তৃপক্ষের ইস্যু করা সংশ্লিষ্ট সনদও হস্তান্তর করেন।

বন্দর কর্তৃপক্ষের মতে, জাহাজের ত্রুটি এবং ওই ত্রুটির কারণে আরোপিত সীমাবদ্ধতার তথ্য গোপন করে জাহাজ পরিচালনা করায় চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও নৌযান চলাচল ঝুঁকির মুখে পড়েছিল। এ কারণে জাহাজটির মাস্টার ও শিপিং এজেন্টের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে।

আদেশে জরিমানা হিসেবে ১ কোটি টাকা এবং এর ওপর ১৫ শতাংশ ভ্যাট বাবদ ১৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। জরিমানা ও ভ্যাটসহ মোট ১ কোটি ১৫ লাখ টাকা দ্রুত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তহবিলে জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ৩ আগস্ট চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাছে এমভি সিএনসি ইউরেনাস জাহাজটি কর্ণফুলী মোহনায় গ্রাউন্ডিংয়ের ঘটনায় আলোচনায় আসে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram